মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি এইমাত্রঅন্যান্য যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর... এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর… ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন এইমাত্রঅন্যান্য প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা এইমাত্রঅন্যান্য ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত এইমাত্রঅন্যান্য কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত
অন্যান্য

৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

প্রতিবেদক:
৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

কম্পিউটার হার্ডওয়্যার বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন কেনা একটি উচ্চমূল্যের ডেস্কটপ কম্পিউটারের গ্রাফিক্স কার্ড (GPU) নষ্ট হওয়ার পর ওয়ারেন্টি সুবিধা না দেওয়ার অভিযোগ তুলেছেন এক ক্রেতা।

ভুক্তভোগী মিশু বৈদ্য দাবি করেন, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে কেনা একটি কাস্টম পিসি ব্যবহারের অল্প সময়ের মধ্যেই জিপিইউতে ত্রুটি দেখা দেয়। পরে বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যোগাযোগ করলেও তিনি প্রত্যাশিত ওয়ারেন্টি সেবা পাননি।

মিশু বৈদ্যের ভাষ্য অনুযায়ী, গত ১২ জুলাই রাজধানীর বনানী শাখা থেকে PNY GeForce RTX 5090 32GB গ্রাফিক্স কার্ড, AMD Ryzen 9 9950X প্রসেসর, MSI MEG Ai1300P 1300W পাওয়ার সাপ্লাইসহ প্রায় ৮ লাখ টাকার একটি ডেস্কটপ কম্পিউটার কেনেন তিনি। তার দাবি, সব যন্ত্রাংশ একই প্রতিষ্ঠান থেকে কেনা হয় এবং তাদের টেকনিশিয়ানরাই কম্পিউটারটি সংযোজন করেন।

তিনি বলেন, কয়েকদিন পর প্রথমবার কম্পিউটার চালু করেন। প্রায় ছয় ঘণ্টা ব্যবহারের পরের দিন সাধারণ কাজ করার সময় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পুনরায় চালু করার চেষ্টা করলে গ্রাফিক্স কার্ডের পাওয়ার সংযোগ অংশ থেকে ধোঁয়া ও স্পার্ক দেখা যায় বলে তার দাবি।

মিশু বৈদ্যের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কম্পিউটারটি বিক্রেতা প্রতিষ্ঠানে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষায় অন্যান্য যন্ত্রাংশ সচল থাকলেও গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি দাবি গ্রহণ করা হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন পর্যায়ে তাকে বাসার বিদ্যুৎ সংযোগ, ভোল্টেজ কিংবা পণ্যের ব্যবহারের সময় নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। এছাড়া তিনি দাবি করেন, পণ্যের তিন বছরের ওয়ারেন্টি থাকলেও সেটি কার্যকর করা হয়নি।

এই অভিযোগের বিষয়ে জানতে স্টার টেকের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

কম্পিউটার হার্ডওয়্যার বিশেষজ্ঞদের মতে, কোনো পণ্যে উৎপাদনজনিত ত্রুটি (Manufacturing Defect) আছে কি না, তা নিশ্চিত করতে সাধারণত প্রস্তুতকারক বা অনুমোদিত সার্ভিস সেন্টারের কারিগরি পরীক্ষা প্রয়োজন হয়। ওয়ারেন্টি সংক্রান্ত সিদ্ধান্তও সাধারণত সেই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে।