মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়িয়ায় স্কুলে পরিচ্ছন্নতা অভিযান শুরু এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় স্কুলে পরিচ্ছন্নতা অভিযান শুরু ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত এইমাত্রঅন্যান্য ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত ভালুকায় মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ভালুকায় মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন নতুন বার্তা দিলেন ‘তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিৎ এইমাত্রঅন্যান্য নতুন বার্তা দিলেন ‘তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি ও আলোচনা সভা  এইমাত্রঅন্যান্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি ও আলোচনা সভা  কালীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: ১৩১ পদে নিয়োগের লড়াইয়ে ৬১৪ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: ১৩১ পদে নিয়োগের লড়াইয়ে ৬১৪ পরীক্ষার্থী সুনামগঞ্জে বিভিন্ন নদী পথে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ পরিবহন ধর্মঘট  এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে বিভিন্ন নদী পথে ঘাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে নৌ পরিবহন ধর্মঘট  সীতাকুণ্ডের শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী ইরান গণপিটুনিতে নিহত  এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডের শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী ইরান গণপিটুনিতে নিহত 
অন্যান্য

ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক:
ময়মনসিংহে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে ‘যেখানে আমি,সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে সপ্তাহের প্রতি রবিবার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (২৬ জুলাই/২৬)পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং উদয়ন মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করেন। তিনি #CleanUp সংগঠনের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং প্রতি রবিবার নিয়মিতভাবে #CleanSunday কর্মসূচি পালনের নির্দেশনা দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে পরিচ্ছন্নতা বজায় রেখে সুস্থ, সুন্দর ও রোগমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।