মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

ফুলবাড়িয়ায় স্কুলে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রতিবেদক:
ফুলবাড়িয়ায় স্কুলে পরিচ্ছন্নতা অভিযান শুরু

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পরিচ্ছন্ন ময়মনসিংহ গঠন কর্মসূচির আওতায় ফুলবাড়িয়া উপজেলায় চালু হয়েছে স্কুল পরিচ্ছন্নতা অভিযান। 

রবিবার (২৬ জুলাই) সকালে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম সোহাগ বলেন, নিজেকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি তোমরা নিজ বাড়ি ও বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখবে। চকলেট ও আইসক্রিমের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা বা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

পরে শিক্ষার্থীদেরকে সভ্যতা অর্জন ও লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় আরও বেশী সমপর্ক বাড়ানোর ব্যাপারেও আহবান জানান। একই সঙ্গে পরিচ্ছন্ন ফুলবাড়িয়া গড়ার প্রত্যয় ও হ্যাশট্যাগ হিসেবে ক্লিন ফুলবাড়িয়া ব্যবহারের কথা বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লাভলী আক্তার, একাডেমিক সুপার ভাইজার মোহসিনা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আবু উবায়দা বাবুল, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান মাস্টার প্রমূখ।

জানাগেছে, সপ্তাহের প্রতি রবিবার পরিচ্ছন্ন ময়মনসিংহ গঠনের কর্মসুচির আওতায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে, ক্লিন ময়মনসিংহ বাস্তবায়নের ঘোষণা দেয় জেলা প্রশাসন। এরই সঙ্গে সঙ্গতি রেখে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এদিন একযোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি শুরু করা হয়। এ পরিচ্ছন্নতা অভিযান সফল করার জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার অনুরোধ জনান ইউএনও শহিদুল ইসলাম সোহাগ।