মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নির্মাণাধীন বাড়িতে লুটপাট-ভাঙচুর, ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নির্মাণাধীন বাড়িতে লুটপাট-ভাঙচুর, ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা পানের ঝুড়িতে ইয়াবার চালান: চান্দগাঁওয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য পানের ঝুড়িতে ইয়াবার চালান: চান্দগাঁওয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ আমার দলের অনেকে মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত: এমপি নাসির উদ্দিন এইমাত্রঅন্যান্য আমার দলের অনেকে মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত: এমপি নাসির উদ্দিন ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক এইমাত্রঅন্যান্য ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া,  ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক  এইমাত্রঅন্যান্য দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া,  ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক  পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি এইমাত্রঅন্যান্য সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি
অন্যান্য

সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন,,,২৯,০৭,২০২৬

প্রতিবেদক:
সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন,,,২৯,০৭,২০২৬

সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন ‎​সুনামগঞ্জ প্রতিনিধি ‎​সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা এবং দ্রুততম সময়ে নিয়ম মেনে বৈষম্যহীন ভাবে নদীটি ইজারা দেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎​বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎​ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি। ‎ ‎মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার, আজিজুর রুহেল, যুগ্ম সদস্য শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী। ‎‎​মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের সাধারণ জনগণ। ‎​মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখতে ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম প্রধান সম্পদ। কিন্তু দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকার সুযোগে একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিভিন্ন নৌযান নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি নদীর দুই তীরের পরিবেশ এবং তীরবর্তী সাধারণ মানুষের বসতবাড়ি ও স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ‎ ‎​সমাবেশে পরিবেশ ধ্বংসের হাত থেকে নদীটি রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— রাতের আঁধারে পরিবেশ-বিধ্বংসী অবৈধ বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করা, আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সর্বপ্রকার বালু উত্তোলন বন্ধ রাখা, অবৈধ উত্তোলন রোধে রাতে প্রশাসনিক টহল জোরদারসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং অসাধু বালুখেকো চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

আন্দোলনকারীরা অনতিবিলম্বে এসব দাবি মেনে নিয়ে ধোপাজান চলতি নদী রক্ষায় জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।