মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নির্মাণাধীন বাড়িতে লুটপাট-ভাঙচুর, ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নির্মাণাধীন বাড়িতে লুটপাট-ভাঙচুর, ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা পানের ঝুড়িতে ইয়াবার চালান: চান্দগাঁওয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য পানের ঝুড়িতে ইয়াবার চালান: চান্দগাঁওয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ আমার দলের অনেকে মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত: এমপি নাসির উদ্দিন এইমাত্রঅন্যান্য আমার দলের অনেকে মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত: এমপি নাসির উদ্দিন ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক এইমাত্রঅন্যান্য ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া,  ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক  এইমাত্রঅন্যান্য দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া,  ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক  পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি এইমাত্রঅন্যান্য সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি
অন্যান্য

আমার দলের অনেকে মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত: এমপি নাসির উদ্দিন

প্রতিবেদক:
আমার দলের অনেকে মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত: এমপি নাসির উদ্দিন

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেছেন, তার নিজের দলেরও অনেকে মহিষ পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। এ বিষয়ে তার কাছে তথ্য রয়েছে বলেও জানান তিনি। প্রশাসনকে আগেই এ বিষয়ে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী মাদক কারবার বা মহিষ পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে আগেই নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ তার চোখে পড়েনি।

উপজেলার সাম্প্রতিক মাদক কারবার, সীমান্ত চোরাচালান, চুরি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সভায় উদ্বেগ প্রকাশ করেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। কিশোর গ্যাংয়ের বিষয়ে এমপি নাসির উদ্দিন আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছেন। কিশোর গ্যাং এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। ভারত থেকে অবৈধভাবে আসা মহিষের বিষয়ে থানার ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, রাতের বেলা যেন আর কোনো চোরাই মহিষের গাড়ি চলাচল করতে না পারে।

অন্যথায় তিনি নিজেই এসব চোরাই মহিষের গাড়ি আটকানোর ব্যবস্থা করবেন। অপরাধ দমনে বিশেষ করে মাদক ও সীমান্ত চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখতে চান বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম এবং পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মো. ফিরোজ কবির প্রমুখ।