মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না এইমাত্রঅন্যান্য মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব এইমাত্রঅন্যান্য মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড স্মার্ট ও সবুজ বরিশাল গড়ার লক্ষ্যে বিসিসির ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা এইমাত্রঅন্যান্য স্মার্ট ও সবুজ বরিশাল গড়ার লক্ষ্যে বিসিসির ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা এইমাত্রঅন্যান্য রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা রাইড-শেয়ারিং নীতিমালা বাতিলের দাবিতে চালকদের অবস্থান কর্মসূচি এইমাত্রঅন্যান্য রাইড-শেয়ারিং নীতিমালা বাতিলের দাবিতে চালকদের অবস্থান কর্মসূচি সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম
অন্যান্য

হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৫ জনের শরীরে

প্রতিবেদক:
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৫ জনের শরীরে

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুই শিশুর প্রাণহানি ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৩৯ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় মোট ১৫ হাজার ৮৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬ হাজার ৫৩ জন।