মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া এইমাত্রঅন্যান্য কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  এইমাত্রঅন্যান্য শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না এইমাত্রঅন্যান্য মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব এইমাত্রঅন্যান্য মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড
অন্যান্য

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব

প্রতিবেদক:
মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা থামছেই না। ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রশ্ন এখন—২০২৬ বিশ্বকাপের পরও কি সাদা-আকাশী জার্সিতে দেখা যাবে এই মহাতারকাকে? যদিও মেসি নিজে এখনো অবসর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে তার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পক্ষে এবার আবেগঘন আহ্বান জানিয়েছেন বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও।

‘সুপার দেপোর্তিভো রেডিও’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা এই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, তিনি মেসিকে আগামী বিশ্বকাপেও খেলতে দেখতে চান।

অ্যান্টোনিও বলেন, আমি মেসিকে পরবর্তী বিশ্বকাপেও খেলতে দেখছি। আশা করি সে অবসর নেবে না। তাকে অবশ্যই আগামী বিশ্বকাপে থাকতে হবে।

বলিভিয়ার এই সাবেক তারকার মতে, ৩৯ বছর বয়সেও মেসি এমন পারফরম্যান্স দেখিয়েছেন, যা ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে। তার দাবি, আন্তর্জাতিক ফুটবলে এখনো অন্য সব খেলোয়াড়ের তুলনায় অনেক এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।   

তিনি বলেন, মেসির খেলা আগের যেকোনো বিশ্বকাপের চেয়েও এবার বেশি পরিপূর্ণ ছিল। অন্য সব খেলোয়াড়ের তুলনায় তার পারফরম্যান্সের মান অনেক উঁচুতে ছিল।

মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়ে অ্যান্টোনিও একটি ব্যতিক্রমী প্রস্তাবও দেন। তার মতে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে মেসির কাছে একটি খোলা চিঠি পাঠানো যেতে পারে, যাতে তাকে আন্তর্জাতিক ফুটবলে আরও কিছুদিন থাকার অনুরোধ জানানো হবে।

এফএম দেল সোলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্বের মানুষের স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যাতে মেসিকে অনুরোধ করা যায় অবসর না নিতে। ভাবুন তো, মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে? কিছুই আর আগের মতো থাকবে না। আমার বিশ্বাস, তিনিও এখনো অবসর নিতে চান না।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলতেই থাকলেও, ভক্তদের মতো সাবেক ফুটবলারদেরও প্রত্যাশা—আরও একটি বিশ্বকাপে যেন দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে।