মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া এইমাত্রঅন্যান্য কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  এইমাত্রঅন্যান্য শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না এইমাত্রঅন্যান্য মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব এইমাত্রঅন্যান্য মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড
অন্যান্য

কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ১টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারী আটক

প্রতিবেদক:
কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ১টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারী আটক

বরগুনার পাথরঘাটা কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারী আটক করে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বরগুনার পাথরঘাটা থানাধীন দুলাল ড্রক সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় আজ ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। ‎ জব্দকৃত ড্রেজার ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ বরগুনা এর নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।