মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া এইমাত্রঅন্যান্য কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  এইমাত্রঅন্যান্য শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না এইমাত্রঅন্যান্য মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব এইমাত্রঅন্যান্য মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড
অন্যান্য

সদরপুরে প্রায় ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জব্দ ও ধ্বংস 

প্রতিবেদক:
সদরপুরে প্রায় ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জব্দ ও ধ্বংস 

ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের ২২০টি অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সদরপুর মৎস কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার উপজেলার চর বালাশিয়া এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জব্দ করা চায়না দুয়ারি জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত সব জাল সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার বিডি২৪লাইভকে বলেন, “চায়না দুয়ারি জাল দেশীয় প্রজাতির মাছ ও জলজ বাস্তুসংস্থানের জন্য একটি নীরব ঘাতক। এর অতি সূক্ষ্ম ফাঁসে মাছের ডিম, রেণু পোনা, বিভিন্ন জলজ পোকামাকড় ও উপকারী প্রাণী আটকা পড়ে মারা যায়। ফলে জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।”

তিনি আরও বলেন, “দেশীয় মৎস্যসম্পদ ও নদী-জলাশয়ের পরিবেশ রক্ষায় ক্ষতিকর এ জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য দপ্তর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।”