মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া এইমাত্রঅন্যান্য কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  এইমাত্রঅন্যান্য শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না এইমাত্রঅন্যান্য মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব এইমাত্রঅন্যান্য মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড
অন্যান্য

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার

প্রতিবেদক:
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার

ব্রাজিলে তীব্র ঝোড়ো বাতাসের কারণে দেয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক ফুটবলার তাসিও মাইয়া দোস সান্তোস (৪১)। গত বুধবার রিও ডি জেনিরোর পাহাড়বেষ্টিত সান্তা তেরেসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু ও সহকর্মী ভান্দ্রে কর্দেইরোও নিহত হয়েছেন।

২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে তাসিও মোট ২৭টি ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। ব্রাজিলের সাউ ক্রিস্টোভাও ক্লাব থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে বিশেষভাবে আলোচনায় আসেন। ক্লাবটির হয়ে তাসিও ৬টি ম্যাচ খেলেছেন এবং একটি গোল করেছেন। 

বোটাফোগোর পাশাপাশি তিনি বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া ও কোস্টারিকার দেপোর্তিভো সাপ্রিসার মতো ক্লাবের হয়ে খেলেছেন, যেখানে ইউরোপা লিগের মতো প্রতিযোগিতায় অংশ নেয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানান।

তাসিও মায়ার এই আকস্মিক ও ট্র্যাজিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার সাবেক ক্লাব বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক শোকবার্তায় ক্লাবটি তাসিওর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সূত্র: দ্য সান