আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার সাভারের আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের উদ্যোগে কেমিস্টস ও পল্লী চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হ্যাপি জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো. জহিরুল ইসলাম খান লিটন। সভায় সভাপতিত্ব করেন হ্যাপি জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. রাশিদা বিনতে রিয়াজ (হ্যাপি)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ সদস্য শাহজাহান সুজন, শুয়াইবুর রহমান, শাহাবুদ্দিন রাজা, মিজানুর রহমান, জিহাদুল ইসলাম, শাহাদাত হোসেন ওসমান, কাজী মানছুর হাসান, সাইফুল ইসলাম, সালাউদ্দিন খান কাজল এবং ইসমাইল পারভেজ।
হ্যাপি জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক (ইডি) জাহিদ হাসান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ডা. রাশিদা বিনতে রিয়াজ (হ্যাপি)-এর মা ফরিদা রিয়াজ, বোন ডা. রাজিয়া সুলতানা শান্তা (মেডিকেল অফিসার, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল), ফুফু নাজমুন নাহার ও শারমিন নাহার, হাসপাতালের পরিচালক আশিক ইমরানসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মতবিনিময় সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবার সম্প্রসারণ, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উন্নত, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হ্যাপি জেনারেল হাসপাতাল ভবিষ্যতেও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।
