মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার, নতুন টোল নির্ধারণ কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া এইমাত্রঅন্যান্য কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির আভাস ট্রাম্পের বিশেষ দূতের শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  এইমাত্রঅন্যান্য শেরপুরে অজ্ঞাত কোচের ঢাকায় নিহত ১  মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না এইমাত্রঅন্যান্য মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব এইমাত্রঅন্যান্য মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্রস্তাব ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে সৎ মাকে হত্যা করে কারাগারে, জামিনে এসে নিজের মাকে হত্যা  ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড
অন্যান্য

মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার

প্রতিবেদক:
মাদকমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহে সেমিনার

“মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মনোনীত প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ হুমকি। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব।

সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও পারিবারিক পরিণতি এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে সবাই মিলে মাদককে ‘না’ বলার এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।