মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের এইমাত্রঅন্যান্য আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ এইমাত্রঅন্যান্য ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? এইমাত্রঅন্যান্য ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ এইমাত্রঅন্যান্য মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস এইমাত্রঅন্যান্য জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস
অন্যান্য

বাঘাইছড়ি সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ অবৈধ সিগারেট জব্দ

প্রতিবেদক:
বাঘাইছড়ি সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি চৌকস আভিযানিক দল এই সফল উদ্ধার অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন গোপন গোয়েন্দা খবরের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি।

মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি বিশেষ দল উক্ত এলাকায় অবস্থান নেয়।

​রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে রেখে রাতের আঁধারে গহীন পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি ‘Patron’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

​অভিযানের বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে মারিশ্যা জোন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাকারবারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করলেও বিজিবির পেশাদারিত্ব ও নিয়মিত নজরদারির কারণে তাদের চক্রান্ত ব্যর্থ হচ্ছে।

​তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। আটককৃত অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।