মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক এইমাত্রঅন্যান্য লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এইমাত্রঅন্যান্য আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন এইমাত্রঅন্যান্য মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের এইমাত্রঅন্যান্য গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
অন্যান্য

জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস

প্রতিবেদক:
জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস

জর্ডান মার্কিন বিমানঘাঁটি আল-আজরাকে ইরানের হামলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি বলছে, বৃহস্পতিবার ভোরে চালানো ওই হামলায় বেশ কয়েকজন মার্কিন কর্মী নিহত হয়েছেন। পাশাপাশি অন্তত তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, বুধবার রাতে তারা ইরানে আইআরজিসির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন। তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে একই পরিবারের শিশুসহ বাবা-মাকে হত্যা করেছে।

পাঁচ দিন মার্কিন হামলা স্থগিত থাকার পর এ সপ্তাহের মাঝামাঝি এ পালটাপালটি হামলা শুরু হয়। এরই মধ্যে এ যুদ্ধে প্রবেশ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি ও ইরাকের কয়েকটি সংগঠন। তারা সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। সৌদি-যুক্তরাষ্ট্র যৌথভাবে বুধবার ইরাকে একটি বড় হামলাও চালায়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যে এ উত্তেজনা বাড়ল।

আইআরজিসির বিবৃতির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ইরানের মেহের নিউজ এজেন্সি জানায়, ইরানের কেশম দ্বীপে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তারা জর্ডানে আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালিয়েছিল। আইআরজিসির জনসংযোগ বিভাগের তথ্যমতে, রাতের আঁধারে চালানো ওই মার্কিন হামলায় কেশম দ্বীপের দুটি আবাসিক বাড়ি লক্ষ্য করে ‘বাংকার-বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়। এতে একই পরিবারের তিনজন-বাবা, মা ও দুই বছরের সন্তান নিহত হন। ওই হামলায় আরও দুটি শিশু আহত হয়েছে। এছাড়া জানজেন প্রদেশে আইআরজিসির তিন সদস্যও নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এর জবাবে বৃহস্পতিবার সকালে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পার্কিং অ্যাপ্রন ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে; আরও তিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। আইআরজিসি বলেছে, ‘ইসলামি ভূখণ্ড থেকে সর্বশেষ মার্কিন দখলদারকে বিতাড়িত না করা পর্যন্ত মার্কিন বাহিনীর বিরুদ্ধে’ তাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

এ অবস্থায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ওয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে ৯০ দশমিক ৩২ ডলারে। 

কুয়েতে এক কর্মী নিহত : মার্কিন হামলার জবাবে কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, দেশটির উত্তরাঞ্চলে একটি চীনের মালিকানাধীন কোম্পানির ভবনে ইরানের হামলায় এক কর্মী নিহত হয়েছেন। এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনীর মুখপাত্র জানান, এ হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বড় হামলা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার হুমকির প্রেক্ষাপটে বুধবার রাতে যুক্তরাষ্ট্র যে হামলা চালায়, সেটা ছিল বেশ বিস্তৃত। এতে অনেক বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের তিনটি শহরে হামলা চালায়। স্থানীয় এক গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে বুশেহর, জাম ও খোরমোজ শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বুশেহরে অবস্থিত। ইরানি কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি বারবার মার্কিন হামলার শিকার হয়েছে।

কূটনৈতিক চেষ্টা অকার্যকর : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সংঘাত নতুন করে শুরু হয় চলতি মাসের মাঝামাঝি। পাকিস্তানের মধ্যস্থতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি ভেঙে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় কূটনীতি ততটা কার্যকর অবস্থায় নেই। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবির উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদ দুই পক্ষকে সমঝোতায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।