মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের এইমাত্রঅন্যান্য আপত্তিকর মন্তব্যে অভিযুক্ত ও ইন্ধনদাতাদের শাস্তি দাবি জবি ছাত্রদলের ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ এইমাত্রঅন্যান্য ‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’ ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? এইমাত্রঅন্যান্য ‘বীরানা’র নায়িকা জ্যাসমিন ধুন্না এখন কোথায়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ এইমাত্রঅন্যান্য মেকআপ ছাড়াই উজ্জ্বল সাই পল্লবী, জানুন তার পরামর্শ যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে: ট্রাম্প জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস এইমাত্রঅন্যান্য জর্ডানে ইরানের হামলা; মার্কিন কর্মী নিহত, তিন এফ-৩৫ ধ্বংস
অন্যান্য

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ শ্রমিক

প্রতিবেদক:
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ শ্রমিক

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। খনির ভেতরে আটকে পড়া অন্য শ্রমিকদের উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

শুক্রবার (৩১ জুলাই) বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এএফপি এ তথ্য জানিয়েছে।

পিডিএমএ জানায়, উদ্ধারকারী দলের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৪ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খনির ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছের সোরোঞ্জ এলাকায় অবস্থিত একটি গভীর কয়লাখনিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। মিথেন গ্যাসের বিস্ফোরণের ফলে পাশাপাশি থাকা দুটি খনিতে ধস নামে। দুর্ঘটনার সময় খনির ভেতরে প্রায় ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বেলুচিস্তানের মুখ্য খনি পরিদর্শক মোহাম্মদ আতিফ জানান, মাটির প্রায় চার হাজার ফুট (১ হাজার ২১৯ মিটার) গভীরে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতভর অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে খনি নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল। বিশেষ করে মিথেন গ্যাস জমে বিস্ফোরণ ও খনি ধসের মতো দুর্ঘটনা সেখানে প্রায়ই ঘটে, যার ফলে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে।