মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক এইমাত্রঅন্যান্য লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এইমাত্রঅন্যান্য আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন এইমাত্রঅন্যান্য মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের এইমাত্রঅন্যান্য গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
অন্যান্য

মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে নবদম্পত্তির স্বামীর মৃত্যু

প্রতিবেদক:
মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে নবদম্পত্তির স্বামীর মৃত্যু

রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লক্ষীপুর যাচ্ছিলের নববিবাহিত দম্পত্তি। পথিমধ্যে কুমিল্লার চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে শান্ত চন্দ্র শীল (৩২) নামে চিকিৎসক স্বামীর ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত চন্দ্র শীল লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান- ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি লরি একই মুখী একটি পিকআপকে পিছন থেকে ধাক্কা দিলে ওই পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে গেলে তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক স্বামী শান্তকে মৃত ঘোষণা করেন ।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লীতে খোঁজ নিয়ে জানা যায়- ওই গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের তিন সন্তানের মধ্যে নিহত শান্ত শীলই একমাত্র ছেলে। মাত্র কয়েক মাস আগে বিয়ে হয় তার। সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন পিতা কৃষ্ণ চন্দ্র শীল।