মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কর্ণফুলীতে এস আলমের সব কারখানা বন্ধ : কয়েক হাজার শ্রমিক ছাঁটাই এইমাত্রঅন্যান্য কর্ণফুলীতে এস আলমের সব কারখানা বন্ধ : কয়েক হাজার শ্রমিক ছাঁটাই লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক এইমাত্রঅন্যান্য লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এইমাত্রঅন্যান্য আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন এইমাত্রঅন্যান্য মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব
অন্যান্য

নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান

প্রতিবেদক:
নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান

নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে ইলিয়াছ মিয়া হাওরের কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিপক্ষ লন্ডন প্রবাসী আব্দুস শহীদের মালিকানা ভূমিতে জোরপূর্বক মাটি ভরাট করে যাচ্ছেন। এতে আব্দুস শহীদের ছেলে মারুফ মিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২৯ জুলাই আবেদন করলে তিনি ইউনিয়ন ভূমি অফিসারকে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

একপর্যায়ে গত বুধবার প্রবাসী পরিবার হবিগঞ্জ আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার বিরোধীয় ভূমিতে কোনো প্রকার কাজ না করার জন্য সরেজমিনে গিয়ে নিষেধাজ্ঞাসহ নোটিশ প্রদান করেন। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সকালে বালু উত্তোলন করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক করে দিয়ে আসে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর মৌজার আরএস দাগ নং ৫০৯-এর এক একর ২০ শতক ভূমির মালিক লন্ডন প্রবাসী পরিবার আব্দুস শহীদ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবেশী প্রভাবশালী ইলিয়াছ মিয়া, তার ছেলে রুবেল মিয়া জোরপূর্বক কিছু ভূমি দখল করে গৃহনির্মাণ করেন। এ ব্যাপারে সালিশ বিচারে কোনো ফল না পেয়ে মামলা করেন প্রবাসী পরিবার। সম্প্রতি উক্ত ভূমিখেকো ইলিয়াছ মিয়া দলবল নিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় প্রবাসী আব্দুস শহীদের দখল ও মালিকানা ভূমিতে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করছেন। আদালতে ১৪৪ ধারায় মামলা ও পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উক্ত প্রভাবশালী চক্র বালু উত্তোলন অব্যাহত রেখেছে। ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে প্রবাসী পরিবারের কর্তা আব্দুস শহীদ জানান, ৫০৯ দাগে এক একর ২০ শতক ভূমি তিনি খরিদসূত্রে মালিক। প্রতিপক্ষ ইলিয়াছ মিয়ার ওই দাগে কোনো মালিকানা কাগজপত্র নেই। তারা ৫৯৪ দাগে খরিদা মালিক। গায়ের জোরে তার জায়গায় বালু দিয়ে অবৈধভাবে ভরাট করছেন। ইলিয়াছ মিয়া ৫০৯ দাগে তাদের মালিকানা নেই স্বীকার করে বলেন, অন্য মালিকের সাথে তারা জায়গা রদবদল করেছেন। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।