মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক এইমাত্রঅন্যান্য লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এইমাত্রঅন্যান্য আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন এইমাত্রঅন্যান্য মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের এইমাত্রঅন্যান্য গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
অন্যান্য

প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী

প্রতিবেদক:
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা ভাইরাল একটি ভিডিওর সাথে নিজের ছবি জুড়ে দিয়ে ভুল পরিচয় প্রচার এবং মানহানির অভিযোগ তুলেছেন রাহিমিন মারিয়া ইলিন ওরফে মারিয়া সরকার নামে পঞ্চগড়ের এক কলেজছাত্রী।

এ ঘটনায় বিচার চেয়ে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

তার দাবি, সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সাথে এবং বিভিন্ন ছবিতে উপস্থাপিকা হিসেবে তার একটি অনুষ্ঠানের বিষয়ে আলাপকালে পঞ্চগড়ের একটি কফি শপে তোলা পুরোনো ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

সেই সাথে প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিওর সাথে আমার ছবি জুড়ে দেওয়া হচ্ছে মিডিয়াতেও সংবাদ প্রকাশ করা হচ্ছে এতে তার ব্যক্তিগত, সামাজিক ও শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন। বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে ফেসবুকের পোস্টে বিব্রত হয়ে এলিন বলেন, আমি যদি সাকিব খানের সাথে ছবি তুলে থাকি, তাহলে কি আমি সাকিব খানের স্ত্রী।

দূ:খের বিষয় ভাইরাল ভিডিও’র সেই মেয়েটি আমি নই। ভিডিওর মেয়েটি হিন্দু বলা হচ্ছে কিন্ত আমি মুসলমান। যারা এটা করছে তাদের পারিবারিক শিক্ষার অভাব। প্রতিমন্ত্রীর ভিডিও যাচাই বা সত্যতা পরীক্ষা করা দ্যা ডিসেন্ট নিয়ে বলেন আসলে ডিসেন্টে এর আগেও তাকে নিয়ে ভূল প্রচার করেছে।

একই সাথে দাবি করে বলেন, প্রচারিত ভিডিও এবং ছবিটাগুলো পুরোপুরি ফেক। ঘটনার প্রতিকার চেয়ে এবং নিজের সুনাম ফিরে পেতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।