মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক এইমাত্রঅন্যান্য লঞ্চ যাত্রীদের কাছে ইয়াবা বিক্রি চক্রের ৪ সদস্য আটক আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এইমাত্রঅন্যান্য আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে প্রবাসীর জমিতে অবৈধ বালু উত্তোলন, ১৪৪ ধারা অমান্য করে কাজ চলমান মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন এইমাত্রঅন্যান্য মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে সংঘর্ষ: গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকায় প্রেরণ, ২২ জনের বিরুদ্ধে মামলা গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের সূর্য উঠবে না: মিয়া গোলাম পরওয়ার হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের এইমাত্রঅন্যান্য গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
অন্যান্য

শেরপুরে পুলিশের বাসা থেকেই মোবাইল-ল্যাপটপ চুরি, আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদক:
শেরপুরে পুলিশের বাসা থেকেই মোবাইল-ল্যাপটপ চুরি, আতঙ্কে এলাকাবাসী

পুলিশ সদস্যের ঘরকেই এবার নিশানা বানাল দুষ্কৃতকারীরা। শেরপুরে গভীর রাতে এক পুলিশ কনস্টেবলের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে শেরপুর থানা সংলগ্ন হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই পুলিশ সদস্যের নাম আইনুল ইসলাম। তিনি শেরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কনস্টেবল আইনুল ইসলাম থানা সংলগ্ন পশ্চিম পাশের হাজিপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে তিনি যথারীতি থানার নৈশ ডিউটিতে ছিলেন। বাসায় তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। রাতে ডিউটি শেষ করে ভোররাতে বাসায় ফিরে তিনি দেখতে পান ঘরের জানালা খোলা। জানালা খোলা দেখে তার মনে সন্দেহ জাগে। পরে ঘরের ভেতরে গিয়ে পরীক্ষা করে দেখেন, তার ব্যবহৃত মূল্যবান ল্যাপটপ ও মোবাইল ফোন গায়েব হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে বাসার সুযোগ বুঝে জানালার ফাঁক দিয়ে কৌশলে চোরচক্র ঘরের ভেতরে থাকা মূল্যবান এসব ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয়। পাসের ঘরে স্ত্রী ঘুমিয়ে থাকলেও তারা বিষয়টি টের পাননি।

এদিকে, পুলিশ সদস্যের বাসায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, ইদানীং শেরপুর থানা এলাকায় চুরি ও ছিনতাইয়ের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাধারণ মানুষের পর এবার পুলিশ সদস্যের বাসাতেও চুরির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে অভিযানে নেমেছে। দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।