মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অভিযুক্ত হাসিনাসহ ৫০ জন, ৪৯ জনের বিরুদ্ধে সত্যতা মেলেনি এইমাত্রঅন্যান্য অভিযুক্ত হাসিনাসহ ৫০ জন, ৪৯ জনের বিরুদ্ধে সত্যতা মেলেনি মিরপুর ও ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, চরম আতঙ্ক এইমাত্রঅন্যান্য মিরপুর ও ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, চরম আতঙ্ক পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ পূর্ণ বিশ্রামের পরামর্শ এইমাত্রঅন্যান্য গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ পূর্ণ বিশ্রামের পরামর্শ নাটোরে বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল এইমাত্রঅন্যান্য নাটোরে বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন এইমাত্রঅন্যান্য কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন সুনামগঞ্জে নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ তিন এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ তিন
অন্যান্য

ফিফার নতুন সিদ্ধান্তে চাপে আর্জেন্টিনা

প্রতিবেদক:
ফিফার নতুন সিদ্ধান্তে চাপে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা কাটতে না কাটতেই নতুন বিপাকে পড়েছে আর্জেন্টিনা। ফাইনালের পর মাঠে সংঘর্ষ, অসৌজন্যমূলক আচরণ এবং ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা প্রদর্শনের অভিযোগে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার, কোচিং স্টাফ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি অভিযোগে তদন্ত করছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে রয়েছে দুই দফা শারীরিক আক্রমণ এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ। এছাড়া কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা এবং মিডফিল্ডার থিয়াগো আলমাদাকেও তদন্তের আওতায় আনা হয়েছে।

শুধু ব্যক্তিগত অভিযোগ নয়, এএফএর বিরুদ্ধেও একাধিক নিয়মভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। অভিযোগগুলোর মধ্যে রয়েছে খেলার মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, বৈষম্যমূলক ও বর্ণবিদ্বেষী আচরণ এবং ম্যাচ চলাকালে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া।

ফিফার দাবি, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে ব্যানার প্রদর্শন এবং বিভিন্ন ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের মাঠে বস্তু নিক্ষেপের ঘটনাও তদন্তের অংশ।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্পেনের উদযাপনের সময় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, নাহুয়েল মোলিনা স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারেন। অন্যদিকে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

ফিফা জানিয়েছে, পুরো ঘটনাটি তাদের ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট ফুটবলার ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।