মূল লেখায় যান
শনিবার, ১ আগস্ট ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নতুন সভাপতি মেমন, সম্পাদক শিহাব এইমাত্রঅন্যান্য বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নতুন সভাপতি মেমন, সম্পাদক শিহাব ঢাবিতে জুলাই-গ্রাফিতি সংরক্ষণে রংকরণ ও পুনর্লিখন শুরু এইমাত্রঅন্যান্য ঢাবিতে জুলাই-গ্রাফিতি সংরক্ষণে রংকরণ ও পুনর্লিখন শুরু মনোহরদীতে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন এইমাত্রঅন্যান্য মনোহরদীতে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন কক্সবাজারে আকাশে উড়তে গিয়ে আর ফেরা হলো না পর্যটকের এইমাত্রঅন্যান্য কক্সবাজারে আকাশে উড়তে গিয়ে আর ফেরা হলো না পর্যটকের রাস্তায় প্রাচীর তুলে চলাচলের পথ বন্ধ, চরম ভোগান্তিতে ৫০ পরিবার এইমাত্রঅন্যান্য রাস্তায় প্রাচীর তুলে চলাচলের পথ বন্ধ, চরম ভোগান্তিতে ৫০ পরিবার জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও ইতিহাস সংরক্ষণে কার্যকর উদ্যোগের আহ্বান এইমাত্রঅন্যান্য জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও ইতিহাস সংরক্ষণে কার্যকর উদ্যোগের আহ্বান বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন শর্ত এইমাত্রঅন্যান্য বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন শর্ত
অন্যান্য

নাটোরে বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল

প্রতিবেদক:
নাটোরে বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল

নাটোরে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুর মারকাজ মসজিদ এলাকা ঘুরে আবার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ডা. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম, অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ জেলা নেতৃবৃন্দ।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

গণমিছিলে জামায়াতে ইসলামীর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।