মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

রাস্তায় প্রাচীর তুলে চলাচলের পথ বন্ধ, চরম ভোগান্তিতে ৫০ পরিবার

প্রতিবেদক:
রাস্তায় প্রাচীর তুলে চলাচলের পথ বন্ধ, চরম ভোগান্তিতে ৫০ পরিবার

দৈনন্দিন চলাচলের একমাত্র রাস্তায় রাতারাতি ইটের প্রাচীর তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুরে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় অন্তত ৫০টি পরিবার এবং থমকে যাওয়ার উপক্রম হয়েছে এক নারী উদ্যোক্তার দিনবদল ও জীবিকার চাকা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে।

 শনিবার (১ আগস্ট) এ নিয়ে চরম অসন্তোষের সৃষ্টি হলে, শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যাতায়াতের এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু সাধারণ মানুষই নয়, প্রায় শতাধিক একর জমির ফসল আনা-নেওয়া নিয়েও চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকাবাসী। লিখিত অভিযোগে স্থানীয় নারী উদ্যোক্তা শাহানাজ খাতুন জানান, নিজ বাড়িতে মাশরুম চাষ, জৈব সার উৎপাদন, মাছ চাষ ও গবাদিপশু পালন করে তিনি জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একই গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল গফুর তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা এবং এলাকার প্রায় অর্ধশশত পরিবারের ব্যবহারের পথটির ওপর ইটের প্রাচীর তোলা শুরু করেন। শাহানাজ খাতুন অভিযোগ করেন, নির্মাণকাজে বাধা দিতে গেলে আব্দুল গফুর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারতে তেড়ে আসেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখান এবং গায়ের জোরে দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যান। তবে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত মো. আব্দুল গফুর দাবি করেন, আমার নিজস্ব জমির সীমানায় বাড়ি নির্মাণ করব, তাই ইটের প্রাচীর দিচ্ছি। ওই রাস্তা দিয়ে কেবল শাহানাজই চলাচল করত।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।