মূল লেখায় যান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম এইমাত্রঅন্যান্য আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে’ এইমাত্রঅন্যান্য ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে’ বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি এইমাত্রঅন্যান্য ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এক প্রতিষ্ঠিত সত্য ও মুসলিম উম্মার শাশ্বত উৎসব এইমাত্রঅন্যান্য পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এক প্রতিষ্ঠিত সত্য ও মুসলিম উম্মার শাশ্বত উৎসব
অন্যান্য

কুমিল্লায় স্ত্রীর কবর খননের সময় মিলল ২ যুগ আগের স্বামীর অক্ষত মরদেহ

প্রতিবেদক:
কুমিল্লায় স্ত্রীর কবর খননের সময় মিলল ২ যুগ আগের স্বামীর অক্ষত মরদেহ

কুমিল্লা স্ত্রীর কবর খননের সময় মিলল ২ যুগ আগের স্বামীর অক্ষত মরদেহ হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর দাফনের জন্য কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে সমাহিত স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা যাওয়ার পর তাকে দাফনের জন্য স্বামীর কবরের পাশে নতুন কবর খনন করা হচ্ছিল। এ সময় কবর খননকারীরা দাবি করেন, রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ প্রায় আগের অবস্থাতেই অক্ষত রয়েছে। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে উৎসুক মানুষের ঢল নামে। কবর খননকারীদের ভাষ্য, মরদেহটি কাফনের কাপড়সহ প্রায় আগের অবস্থাতেই ছিল। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৪ বছর আগে রমজান আলীর মৃত্যু হয়।

জীবদ্দশায় তিনি ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং হাটবাজারে চাল-আটার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসী বলছেন, ঈমানের শক্তি যে এতটা প্রখর তার উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম রমজান আলী। আল্লাহর এমন নজির আমাদের জন্য আসলে শিক্ষনীয়। উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সে অবস্থায় রেখেই পাশে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেন। তবে প্রায় দুই যুগেরও বেশি সময় পর একটি মরদেহ অক্ষত থাকার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ, চিকিৎসা বিশেষজ্ঞ বা ফরেনসিক বিশেষজ্ঞের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা থাকলেও এর বৈজ্ঞানিক বা সরকারি ব্যাখ্যা এখনও জানা যায়নি।