মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

প্রতিবেদক:
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি সরকার চরম ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জ্বালানি সংকটের বিষয়টি জ্বালানিমন্ত্রী অস্বীকার করলেও পরবর্তী সময়ে সরকার বিরোধী দলকে নিয়ে জ্বালানি বিষয়ক একটি কমিটি গঠন করে। তবে ওই কমিটিতে বিরোধী দলের দেওয়া মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। একই সঙ্গে জ্বালানি ক্রয় প্রক্রিয়ায় সরকার প্রয়োজনীয় স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শিল্প উৎপাদন কমে গেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরও বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হবে না—বিএনপি সরকারের এমন প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। বরং গ্রাহকদের ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ বাড়ছে এবং দেশে ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশে কোনো সংকট দেখা দিলেই বিএনপি সরকার নিজেদের দায় এড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিস্ট সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করে। মেগা প্রকল্প গ্রহণ না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও মেট্রোরেল প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার স্বাস্থ্য খাতের বেশ কিছু সংস্কার বাতিল করেছে। হাম মহামারির সময়ও সরকার পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি।

এ ছাড়া শিক্ষাঙ্গনে অস্থিরতা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধী দলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদল দমন-পীড়ন চালাচ্ছে বলেও দাবি করেন এনসিপির এই নেতা।