মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান এইমাত্রঅন্যান্য আগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন এইমাত্রঅন্যান্য দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা এইমাত্রঅন্যান্য এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ৬৭ জনের মৃত্যুর পর মরক্কোতে ফিরেছেন প্রায় ৬৯ হাজার অভিবাসী এইমাত্রঅন্যান্য ৬৭ জনের মৃত্যুর পর মরক্কোতে ফিরেছেন প্রায় ৬৯ হাজার অভিবাসী অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ এইমাত্রঅন্যান্য অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি
অন্যান্য

ফুলবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির

প্রতিবেদক:
ফুলবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) কেশরগঞ্জ বাজারের স্লুইচ গেইট সংলগ্ন শাফি অ্যান্ড সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এ শিবিরে সহহস্রাধিক নারী-পুরুষের চোখ পরীক্ষা, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এতে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা এ সেবা প্রদান করেন।

চিকিৎসকরা জানান, এ চক্ষু শিবিরে যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হয়েছে, তাদের ময়মনসিংহের ধোপাখোলা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল মালেক জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ ও অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। অনেকেই অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না। বিনামূল্যের এই চক্ষু শিবিরে চিকিৎসাসেবা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এই মানবিক উদ্যোগের আয়োজন করেন পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খান।