মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’

প্রতিবেদক:
অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’

সমাজে এখনও এমন কিছু মানুষ ও সংগঠন রয়েছে,যারা নীরবে-নিভৃতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তেমনি একটি মানবিক উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর। জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের ফুটবল মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা মরহুম সাত্তারের মৃত্যুর পর তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান মানবেতর জীবনযাপন করছেন। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো থেকে শুরু করে দৈনন্দিন জীবন পরিচালনাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

পরিবারটির দুর্দশার খবর পেয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুরের সভাপতি হুমায়ুন কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (১ আগষ্ট) সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে জরুরি আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এ সহযোগিতা পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সমাজের যে কোনো সংকটে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই তাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এ সময় সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবক এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তারা বলেন,“আমাদের সামান্য সহায়তাও একটি অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। আসুন, আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পিতৃহারা কন্যা ও তার অসহায় মায়ের পাশে দাঁড়াই।”

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুরের এই মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারকে সহায়তা করে না, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে আরও শক্তিশালী করে।