মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান এইমাত্রঅন্যান্য আগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন এইমাত্রঅন্যান্য দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা এইমাত্রঅন্যান্য এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ৬৭ জনের মৃত্যুর পর মরক্কোতে ফিরেছেন প্রায় ৬৯ হাজার অভিবাসী এইমাত্রঅন্যান্য ৬৭ জনের মৃত্যুর পর মরক্কোতে ফিরেছেন প্রায় ৬৯ হাজার অভিবাসী অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ এইমাত্রঅন্যান্য অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি
অন্যান্য

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

প্রতিবেদক:
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

শনিবার (১ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ সেনাবাহিনীর ‘ভস্তক’ (পূর্ব) গ্রুপ ইউক্রেনের লিউবিৎসকে গ্রাম দখল করেছে। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাতভর পরিচালিত অভিযানে তারা রাশিয়ার উফা শহরের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

কিয়েভ আরও দাবি করেছে, ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিজনেকামস্কনেফতেখিম শিল্প কমপ্লেক্স এবং রুশ-নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলের একাধিক জ্বালানি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে উভয় পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দুই দেশের দেওয়া সামরিক তথ্য নিরপেক্ষভাবে নিশ্চিত করা এখনো কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।