মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান এইমাত্রঅন্যান্য আগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন এইমাত্রঅন্যান্য দুই প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা এইমাত্রঅন্যান্য এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ৬৭ জনের মৃত্যুর পর মরক্কোতে ফিরেছেন প্রায় ৬৯ হাজার অভিবাসী এইমাত্রঅন্যান্য ৬৭ জনের মৃত্যুর পর মরক্কোতে ফিরেছেন প্রায় ৬৯ হাজার অভিবাসী অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ এইমাত্রঅন্যান্য অসহায় পরিবারের পাশে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’ পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি
অন্যান্য

পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

প্রতিবেদক:
পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলার চেষ্টা করতে পারে। এ কারণে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই।

নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা প্রতিটি পুলিশি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে।

এ ছাড়া কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, আনঅ্যাটেন্ডেড (Unattended) অবস্থায় কোনো সরকারি পুলিশি যানবাহন রাখা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরও নির্দেশ দিয়েছে, ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদার করতে হবে। এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।

জরুরি বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর পুলিশ, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।