মূল লেখায় যান
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ গোপন রাখার চেষ্টা এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ গোপন রাখার চেষ্টা ভূখণ্ড অতিক্রম করে বাংলাদেশে বিএসএফ, গ্রামবাসীদের বাধায় অস্ত্র ফেলে পলায়ন এইমাত্রঅন্যান্য ভূখণ্ড অতিক্রম করে বাংলাদেশে বিএসএফ, গ্রামবাসীদের বাধায় অস্ত্র ফেলে পলায়ন ‘তোমরা লিখবা, আমরা পেটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি এইমাত্রঅন্যান্য ‘তোমরা লিখবা, আমরা পেটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি জামায়াত আমিরের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা এইমাত্রঅন্যান্য জামায়াত আমিরের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা গুরুদাসপুরে হামলার শিকার দুই পুলিশ সদস্য ক্লোজ এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে হামলার শিকার দুই পুলিশ সদস্য ক্লোজ ব্যবসায়ীদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য ব্যবসায়ীদের জন্য বড় সুখবর সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নাকচ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার এইমাত্রঅন্যান্য সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নাকচ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার সিগারেটের দাম বৃদ্ধিতে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে এইমাত্রঅন্যান্য সিগারেটের দাম বৃদ্ধিতে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে
অন্যান্য

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে- এমপি নাসের রহমান

প্রতিবেদক:
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে- এমপি নাসের রহমান

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি অশ্লীল ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে।

​শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান যে, রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এই ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে। একে তিনি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

​এ ঘটনায় ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে।

​যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।