মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

বুড়িচংয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ গোপন রাখার চেষ্টা

প্রতিবেদক:
বুড়িচংয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ গোপন রাখার চেষ্টা

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে জাকির নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জাকিরের মৃত্যু হলেও দীর্ঘ সময় বিষয়টি পুলিশকে না জানিয়ে গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়ার নবী মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় জাকিরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থলে তার শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে মাথার পেছনে ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝ বরাবর কাটা জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আঘাতে জাকির অচেতন হয়ে পড়ার পরও তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়নি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্থানীয় চৌকিদার মোকলেসকে বিষয়টি জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল তৈরির কার্যক্রম শুরু করেন।

পুলিশ জানায়, নিহত জাকির মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিরোধের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের বড় ভাই মো. শাকিল কাকিয়ারচর পশ্চিমপাড়ার আইয়ুব আলীর ছেলে। জাকিরকে মারধরের ঘটনায় শাকিলের সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাকিরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহের ময়নাতদন্ত, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ আইনগত প্রক্রিয়া চলছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।