মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেলের সামনেও লাগবে নম্বর প্লেট এইমাত্রঅন্যান্য মোটরসাইকেলের সামনেও লাগবে নম্বর প্লেট গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ভালুকায় জামায়াতের গণমিছিল এইমাত্রঅন্যান্য গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ভালুকায় জামায়াতের গণমিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভেম্বর এইমাত্রঅন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভেম্বর ‘বিবেকের তাড়নায় অফিস থেকে শেখ হাসিনার ছবি সরিয়েছিলাম’ এইমাত্রঅন্যান্য ‘বিবেকের তাড়নায় অফিস থেকে শেখ হাসিনার ছবি সরিয়েছিলাম’ নগরকান্দায় ৭ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পরে হত্যা  এইমাত্রঅন্যান্য নগরকান্দায় ৭ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী ধর্ষণের পরে হত্যা  বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের অর্থ সহায়তা এইমাত্রঅন্যান্য বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের অর্থ সহায়তা ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা এইমাত্রঅন্যান্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা
অন্যান্য

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রতিবেদক:
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শহরের নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বটতলা, গোহাটা রোড, শিক্ষকপল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরাবাড়ী, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ী, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড।
 
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে জানিয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং তথ্যের প্রচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে।