মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পীরগঞ্জে বজ্রপাতে চা-দোকানিসহ নিহত ২, আহত ২ এইমাত্রঅন্যান্য পীরগঞ্জে বজ্রপাতে চা-দোকানিসহ নিহত ২, আহত ২ ‘যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা এইমাত্রঅন্যান্য ‘যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য’ বিতর্কে মুখ খুললেন কিয়ারা কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, কাল থেকেই শুরু এইমাত্রঅন্যান্য কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, কাল থেকেই শুরু রাজধানীতে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা এইমাত্রঅন্যান্য রাজধানীতে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা কুমিল্লায় সোয়া ১ কোটি টাকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় সোয়া ১ কোটি টাকার শাড়ী ও মোবাইল ডিসপ্লে উদ্ধার জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন আরও বেড়ে গেল এলপিজির দাম এইমাত্রঅন্যান্য আরও বেড়ে গেল এলপিজির দাম `ভারতের গণতন্ত্র টিকে আছে, বাংলাদেশেও প্রভাবমুক্ত বিচারব্যবস্থা ও যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে' এইমাত্রঅন্যান্য `ভারতের গণতন্ত্র টিকে আছে, বাংলাদেশেও প্রভাবমুক্ত বিচারব্যবস্থা ও যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে'
অন্যান্য

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের অর্থ সহায়তা

প্রতিবেদক:
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের অর্থ সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখা। জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের বন্যাকবলিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সভাপতি তারিকুজ্জামান তৌহিদ, জেলা সেক্রেটারি মো. আতিক হাসান (হৃদয়)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং তাদের দুর্ভোগ লাঘবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্রশিবির নেতৃবৃন্দ জানান, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁরা সবসময় সাধারণ মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।