মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, টকশোয় তর্ক-বিতর্ক (ভিডিও) এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, টকশোয় তর্ক-বিতর্ক (ভিডিও) মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ এইমাত্রঅন্যান্য মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ কুমিল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ১৮১ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ১৮১ নড়াইলে শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড এইমাত্রঅন্যান্য নড়াইলে শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর এইমাত্রঅন্যান্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার কিশোরগঞ্জে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন
অন্যান্য

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের অর্থ সহায়তা

প্রতিবেদক:
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের অর্থ সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখা। জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের বন্যাকবলিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সভাপতি তারিকুজ্জামান তৌহিদ, জেলা সেক্রেটারি মো. আতিক হাসান (হৃদয়)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং তাদের দুর্ভোগ লাঘবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্রশিবির নেতৃবৃন্দ জানান, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁরা সবসময় সাধারণ মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।