মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ এইমাত্রঅন্যান্য যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক এইমাত্রঅন্যান্য চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি এইমাত্রঅন্যান্য যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া ভুঁড়ি কি শুধু ভাত খাওয়ার কারণে বাড়ে? জানুন পুষ্টিবিদদের পরামর্শ এইমাত্রঅন্যান্য ভুঁড়ি কি শুধু ভাত খাওয়ার কারণে বাড়ে? জানুন পুষ্টিবিদদের পরামর্শ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা চেয়েও মেলেনি জবাব এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, ব্যাখ্যা চেয়েও মেলেনি জবাব দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন এইমাত্রঅন্যান্য দুই মামলায় ১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন প্রধানমন্ত্রী শহীদ পরিবারের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: সাঈদ আল নোমান এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী শহীদ পরিবারের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে: সাঈদ আল নোমান
অন্যান্য

টেকনাফে দিনদুপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট

প্রতিবেদক:
টেকনাফে দিনদুপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট

কক্সবাজারের টেকনাফে ব্যস্ত মহাসড়কে গাছ ফেলে যানবাহনের গতি থামিয়ে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি যাত্রীবাহী বাসে থাকা বিকাশ কোম্পানির তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভের (এসআর) কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ডাকাতদের ছোড়া গুলিতে এক পথচারীও আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ১৪ নম্বর সেতুর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত পাশের পাহাড় থেকে নেমে এসে মহাসড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। একই সঙ্গে সড়কে পেরেক ছিটিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে কয়েকটি যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। পরে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় টেকনাফ থেকে হ্নীলা-হোয়াইক্যংগামী ‘পালকী’ পরিবহনের একটি বাসে থাকা বিকাশ কোম্পানির তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, তাদের কাছে ব্যবসায়িক লেনদেনের প্রায় ৬০ লাখ টাকা ছিল, যা ডাকাতদল লুট করে নিয়ে যায়। তবে বিকাশের ওই অর্থ লুটের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। ডাকাতির সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক পথচারী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় এবং শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।