মূল লেখায় যান
রবিবার, ২ আগস্ট ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৪ দিন ছুটির সুযোগ, তবে পাবেন না যারা এইমাত্রঅন্যান্য টানা ৪ দিন ছুটির সুযোগ, তবে পাবেন না যারা যশোরে আ'লীগের মোটরসাইকেল শোভাযাত্রা এইমাত্রঅন্যান্য যশোরে আ'লীগের মোটরসাইকেল শোভাযাত্রা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল এইমাত্রঅন্যান্য সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ এইমাত্রঅন্যান্য যুদ্ধবিরতি নাকি কৌশলগত চাপ? ট্রাম্প আসলে কী চান- বিশ্লেষণ চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক এইমাত্রঅন্যান্য চার দশকের ঐতিহ্যে নতুন নেতৃত্ব, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অভিষেক যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি এইমাত্রঅন্যান্য যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া
অন্যান্য

ব্রাজিলের তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা

প্রতিবেদক:
ব্রাজিলের তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। তিনি ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের দক্ষিণাঞ্চলীয় পন্তাল দা বাররা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় বন্দুকধারীদের হামলার মুখে পড়েন মিকায়েল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাজিলের সিভিল পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মিকায়েল হামলার মূল লক্ষ্য ছিলেন না। ভুলবশত তিনি গুলির শিকার হয়েছেন।

আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলতে গিয়ে কোপা ফিক্টর শিরোপা জয়ে অবদান রাখেন। পরে নিজ শহর মাসেওতে ফিরে স্থানীয় ক্লাব সিএসএর অনূর্ধ্ব-১৫ দলে অনুশীলন শুরু করেন।

মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাও পাওলো ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, অনূর্ধ্ব-১৫ দলের সাবেক সদস্যের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

ঘটনার তদন্তে নেমেছে হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। কর্মকর্তা উয়েসলেই লিমার নেতৃত্বে তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মাদক পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে মিকায়েল সেই সংঘর্ষের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না; তিনি ভুল লক্ষ্যবস্তু হয়ে প্রাণ হারিয়েছেন বলে তদন্তকারীরা মনে করছেন।

এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।