মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয় এইমাত্রঅন্যান্য ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয় জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে ইসলামী আন্দোলন এইমাত্রঅন্যান্য জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে ইসলামী আন্দোলন গ্লাসগো ২০২৬ বদলে দিল কমনওয়েলথ গেমসের ধারণা এইমাত্রঅন্যান্য গ্লাসগো ২০২৬ বদলে দিল কমনওয়েলথ গেমসের ধারণা মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে আগ্রহ বাংলাদেশের এইমাত্রঅন্যান্য মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে আগ্রহ বাংলাদেশের গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে চায়না ভ্যারিয়েন্ট ফোন বিক্রি করল ভূঁইয়া টেলিকম এইমাত্রঅন্যান্য গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে চায়না ভ্যারিয়েন্ট ফোন বিক্রি করল ভূঁইয়া টেলিকম ২৫ ছক্কা ও ১৫ চারে ৯১ বলে ২৩৩ রান, বিধ্বংসী ইনিংসে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা এইমাত্রঅন্যান্য ২৫ ছক্কা ও ১৫ চারে ৯১ বলে ২৩৩ রান, বিধ্বংসী ইনিংসে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা টানা আট ঘণ্টা কাজ করেও সম্মানি পাননি ইবির রোভার সদস্যরা এইমাত্রঅন্যান্য টানা আট ঘণ্টা কাজ করেও সম্মানি পাননি ইবির রোভার সদস্যরা রাজধানীতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য রাজধানীতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
অন্যান্য

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বিশ্বজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও এগিয়ে নেবে। তরুণ গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বচ্যাম্পিয়ন আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন তিনি।

তারেক রহমান বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়নে কাজ করছে সরকার। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কানাডায় অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।