মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই এইমাত্রঅন্যান্য ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে ২ লাখ টাকা জরিমানা করলো বিএসটিআই ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে এইমাত্রঅন্যান্য ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে শেরপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা. এইমাত্রঅন্যান্য শেরপুরে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা. ‘তাকওয়া অর্গানিক’-কে দশ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই এইমাত্রঅন্যান্য ‘তাকওয়া অর্গানিক’-কে দশ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা ইবির ১০টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ইবির ১০টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস এইমাত্রঅন্যান্য চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয় এইমাত্রঅন্যান্য ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, মিলল অভিযুক্তদের পরিচয়
অন্যান্য

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বিশ্বজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও এগিয়ে নেবে। তরুণ গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বচ্যাম্পিয়ন আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন তিনি।

তারেক রহমান বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়নে কাজ করছে সরকার। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কানাডায় অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।