মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি এইমাত্রঅন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা এইমাত্রঅন্যান্য যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি এইমাত্রঅন্যান্য ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা এইমাত্রঅন্যান্য ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা
অন্যান্য

ফেনীতে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭

প্রতিবেদক:
ফেনীতে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭

ফেনী জেলায় মাদক বিরোধী অভিযানে জেলার সদর থানা এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম৷

রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন রামপুরস্থ র‍্যাব ক্যাম্পের মেইন গেইট এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী সড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানিয়েছেন।

চেকপোস্ট চলাকালে কুমিল্লা থেকে কক্সবাজার গামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বাসের চালক, সুপারভাইজার ও বাসে থাকা যাত্রীদের সহায়তায় বাসের ভিতরে তল্লাশিকালে যাত্রী বেশে বসে থাকা অভিযুক্ত মোঃ ফরিদুল আহম্মদ (৫০), পিতা-আলী আহম্মদ, সাং-সূর্গাপুর পশ্চিম পাড়া থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা‘কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উক্ত বাসের বাম পাশের বক্সের ভিতর সবুজ কালো রংয়ের একটি কাপড়ের ট্রাভেল ব্যাগের ভিতরে কৌশলে রাখা ৮টি গাঁজার বান্ডেল এবং নীল কালো রংয়ের অপর একটি কাপড়ের ট্রাভেল ব্যাগের ভিতরে রাখা ৭টি গাঁজার বান্ডেলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় সর্বমোট ৩০ কেজি মাদকদ্রব্য (গাঁজা) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের কাছ্ব হস্তান্তর করা হয়েছে।