মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রতিবেদক:
ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রায় ৩০ দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকায় বসছে ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৬। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত এ মেলা ৭-৮ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ‘১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৬ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফ্যাকড-ক্যাব।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মেলা আয়োজক কমিটির আহবায়ক ও ফ্যাকড-ক্যাবের সিনিয়র সহ সভাপতি বশির আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে ফ্যাকড-ক্যাব সভাপতি জুলফিকার আলী জুয়েল, সেত্রেটারি মো. মেহেদী হাসান, মেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, যুগ্ম আহবায়ক আবুল কাশেম পার্থ; সংস্কৃতি ও অনুষ্ঠান সম্পাদক মোহাম্মদ মাহমুদুল; জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক মো. সানাউল্লাহ সহ ফ্যাকড-ক্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাচ্ছে আরো জানানো হয়, এতে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুমোদিত শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি; বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি খোজিন; পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মো. আনিসুর রহমান; এনবিআরের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী; বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী ও পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত থাকবেন।

এ সময় জানানো হয়, শিক্ষা মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন স্পট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া এবং শিক্ষা পরবর্তী ক্যারিয়ার সম্পর্কে তিথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে।