মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি এইমাত্রঅন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা এইমাত্রঅন্যান্য যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি এইমাত্রঅন্যান্য ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা এইমাত্রঅন্যান্য ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা
অন্যান্য

কিশোরগঞ্জে ব্যতিক্রমী সামাজিক নিরাপত্তা বেস্টুনি “ভাতা মেলা”

প্রতিবেদক:
কিশোরগঞ্জে ব্যতিক্রমী সামাজিক নিরাপত্তা বেস্টুনি “ভাতা মেলা”

নীলফামারীর কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী সামাজিক নিরাপত্তা বেস্টুনি “ভাতা মেলা” অনুষ্ঠিত হয়েছে। “সরকারি সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তুলি” স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ভাতা ও কৃষি ঋণ মেলা হয়।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সামাজিক নিরাপত্তা বেস্টুনির আওতায় বয়স্ক, বিধাব, স্বামী নির্গুহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ভাতার নতুন আবেদন গ্রহণ করা হয় এ মেলায়। এছাড়া ঋণগ্রহিতাদের ঋণ প্রদান করাও হয়। অপর দিকে সরকারি বিভিন্ন ভাতা সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং নতুন আবেদন গ্রহণ ও সমস্যার সমাধানও দেয়া হয়। এতে প্রায় দেড় হাজার সেবা গ্রহিতা আবেদন করার জন্য ভিড় করেন।

মেলা আয়োজকরা জানান, প্রয়োজন হলে আগামীকালও মেলা চালু থাকবে। বিশেষ এ মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা এনসিপি’র আহবায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, এটি একটি মানবিক কাজ। উপজেলা প্রশাসন ভাতা মেলার আয়োজন করে হয়রানি ও দালালমুক্ত পরিবেশে আবেদন গ্রহণের যে নজির স্থাপন করলেন তা প্রশংসার দাবী রাখে। বর্তমান সরকার ক্যাটাগরি অনুযায়ী সকলকে ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। তা প্রচারের মাধ্যমও এ মেলাটি।

অপরদিকে মেলায় কৃষি ঋণ স্টল দেয়া হয়। উপস্থিত ৪ জনকে ঋণের চেক হস্তান্তর করা হয়। এছাড়া হিমোগ্লোবিন ব্লাড গ্রপিংও করা হয়। এর আগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়। এ মেলার সার্বিক সহযোগিতা করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।