মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৮:১২ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ১৫০ জন কৃষক কৃষানীদের মধ্যে গাছের চারা, জৈবসার বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি এইমাত্রঅন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো ডিএসসিসি রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে উপকূলীয় বাঁধ কাটার চেষ্টা যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা এইমাত্রঅন্যান্য যুবদল নেতার হাতের কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে টিলা কাটার বিরোধ, হামলা-ভাঙচুরের অভিযোগ ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি এইমাত্রঅন্যান্য ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা এইমাত্রঅন্যান্য ঢাকায় দুই দিনব্যাপী (ফ্যাকড-ক্যাব) ১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা
অন্যান্য

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক:
কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লায় ভাড়া বাসায় পিকআপ চালক মো. ইব্রাহীম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

সোমবার (৩ আগস্ট) সকালে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ১২ জুলাই দুপুরে কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পিকআপচালক মো. ইব্রাহীমের লাশ উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ইব্রাহীম পেশায় একজন পিকআপচালক ছিলেন। তিনি পাঁচ-ছয় মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তার প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। দ্বিতীয় বিয়ের পরও তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের খরচ দিতেন।

এ বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত ৯ জুলাই দুপুর ১২টা থেকে ১২ জুলাই দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় রেহেনা আক্তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ইব্রাহীমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৪ জুলাই বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট বিকেলে র‌্যাব সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের দাবারগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় নেয়া হয়।