মূল লেখায় যান
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন এইমাত্রঅন্যান্য সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর এইমাত্রঅন্যান্য নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান এইমাত্রঅন্যান্য হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড এইমাত্রঅন্যান্য ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী এইমাত্রঅন্যান্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ এইমাত্রঅন্যান্য বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত এইমাত্রঅন্যান্য দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত
অন্যান্য

এসপিকে উদ্দেশ্য করে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ফেসবুক পোস্ট: দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?

প্রতিবেদক:
এসপিকে উদ্দেশ্য করে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ফেসবুক পোস্ট: দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?

সম্প্রতি পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম তার ফেসবুক আইডি থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে লিখেছেন – দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার ?

উল্লেখ্য, ডিভিড ইমন যেদিন গ্রেপ্তার হন সেই একই দিন নোয়াখালীতে রায়হানের অবস্থান সনাক্ত করে অভিযান চালায় পুলিশ। পরদিন এক প্রেস ব্রিফিং এ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেছিলেন, আমরা রায়হানকে প্রায় ধরেই ফেলেছিলাম। রায়হান কোন ভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।

ধারণা করা হচ্ছে চট্টগ্রামের এসপি’র সেদিনের এই মন্তব্যের জেরে নিজের ফেসবুক আইডি থেকে এমন তীর্যক প্রশ্ন ছুড়ে পোস্ট শেয়ার করেন সন্ত্রাসী রায়হান।

সেই স্ট্যাটাস থেকে ধারণা করা যাচ্ছে ঐদিন পুলিশের হাত থেকে কোন ভাবে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিলেন রায়হান। তার সেই ফেসবুক পোস্টে রায়হান আরও লিখেছেন, “ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের তারা এমন নিকুত ভাবে আমার পাশে দাঁড়িয়েছে।”

আজ সোমবার এক প্রেসব্রিফিং এ পুলিশ সুপার মাসুদ আলম নিজেও রায়হানের সর্বশেষ পোস্টের বিষয়টি উল্লেখ করে বলেন, “আমরা তাকে ধরতে ঐ এলাকাতে প্রায় ৫ ঘন্টা চিরুনী অভিযান চালিয়ে ছিলাম। হতে পারে কেউ তাকে পালিয়ে যেতে কিংবা লুকাতে সাহায় করেছিলো। কিন্তু সেটা তো আমরা বলতে পারবো না।” রায়হান তার পোস্টে নোয়াখালী বাসিকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গে এসপি মাসুদ বলেন, “পুরো নোয়াখালী বাসি তো আর তাকে সাহায্য করেনি। হতে পারে গুটি কয়েক লোক তাকে জেনে বা না জেনে সাহায্য করেছে। তাকে আমরা রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।”

পাঠকদের জন্য চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো :

দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার ?
ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের ?
তারা এমন নিকুত ভাবে আমার পাশে দাঁড়িয়েছে,
বিপদে সাহায্য সহযোগীতা পাবার জন্য ভালো খারাপ সব লেভেলের মানুষ আশা করে, যা আমি ও পেয়েছি নোয়াখালী থেকে,
আলহামদুলিল্লাহ ? সুযোগ পেলেই ভালো হয়ে যাবো, তবে এখনো অনেকে মনে করতেছে সব শেষ ?
শেষের কিছু নেই বিপদ আসবেই তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই,