মূল লেখায় যান
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন এইমাত্রঅন্যান্য সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখলের অধিকার, মন্ত্রিসভায় অনুমোদন নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর এইমাত্রঅন্যান্য নির্বাচনে নেমেই বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান এইমাত্রঅন্যান্য হরমুজের আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণায় আমরা: মুহাম্মদ উল্লাহ ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড এইমাত্রঅন্যান্য ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিচ্ছে না ইংল্যান্ড নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী এইমাত্রঅন্যান্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ এইমাত্রঅন্যান্য বাগেরহাটে চোরাইকৃত ইজিবাইক ও শ্যালো মেশিন উদ্ধার, আটক ৪ দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত এইমাত্রঅন্যান্য দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে: জামায়াত
অন্যান্য

বেশি নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, এরপর যা হলো

প্রতিবেদক:
বেশি নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, এরপর যা হলো

পরীক্ষায় বেশি নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে পীরগাছার বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনার একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিওতে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় অভিযুক্ত অধ্যক্ষকে। তবে ছাত্রীটি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

অডিওটি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার একাডেমির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এরপর গত বৃহস্পতিবার একাডেমির ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় আবদুল কাদেরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নীতিমালা অনুযায়ী প্রভাষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।