মূল লেখায় যান
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের এইমাত্রঅন্যান্য ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এইমাত্রঅন্যান্য রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার এইমাত্রঅন্যান্য গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী এইমাত্রঅন্যান্য সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ এইমাত্রঅন্যান্য জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ
অন্যান্য

কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে বিশ্বম্ভরপুরে মসজিদের ইমাম আটক

প্রতিবেদক:
কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে বিশ্বম্ভরপুরে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে হুমায়ুন আহমেদ (৩০) নামে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে ও রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবের বাজার থেকে আটক করা হয়। ভোক্তভোগী রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ও দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনের সুবাদে মসজিদের পাশের বাড়ির একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত ২৪ মে রাত আনুমানিক ৯টার দিকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে ও গত ১৭ জুলাই দুপুর আড়াইটার দিকে মসজিদ সংলগ্ন কক্ষে নিজের থাকার ঘরে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ করে। এবং কাউকে না বলার জন্য বলে আর যদি বলে তাহলে চাকুদিয়ে মেরে ফেলার ভয় দেখায় ওই ইমাম। এছাড়াও নিজ স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করার আশ্বাস দিলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়,একাধিকবার যৌন নির্যাতনের পর গত মাসের শেষ সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে ওই কলেজছাত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে তারা আইনের আশ্রয় নেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলাটি রেকর্ড করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।