মূল লেখায় যান
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০

প্রতিবেদক:
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী ‘সানজিদ এন্ড সামাইরা পরিবহন’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হয়েছেন।

নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তিনি সদর উপজেলার বাসিন্দা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

গত সোমবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় সুনামগঞ্জগামী বিরতিহীন বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৭৮৮১) দুর্ঘটনার শিকার হয়। এর পূর্বে রাত ৮টার দিকে বাসটি সিলেট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, সিলেট থেকে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার জানিগাঁও এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি দেখে চালক সড়কের পাশে গতি কমালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর পরপরই স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনার শিকার বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সুনামগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল একজন নারীর মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।