মূল লেখায় যান
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১:০২ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ গোপন রাখার চেষ্টা এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ গোপন রাখার চেষ্টা ভূখণ্ড অতিক্রম করে বাংলাদেশে বিএসএফ, গ্রামবাসীদের বাধায় অস্ত্র ফেলে পলায়ন এইমাত্রঅন্যান্য ভূখণ্ড অতিক্রম করে বাংলাদেশে বিএসএফ, গ্রামবাসীদের বাধায় অস্ত্র ফেলে পলায়ন ‘তোমরা লিখবা, আমরা পেটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি এইমাত্রঅন্যান্য ‘তোমরা লিখবা, আমরা পেটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি জামায়াত আমিরের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা এইমাত্রঅন্যান্য জামায়াত আমিরের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা গুরুদাসপুরে হামলার শিকার দুই পুলিশ সদস্য ক্লোজ এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে হামলার শিকার দুই পুলিশ সদস্য ক্লোজ ব্যবসায়ীদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য ব্যবসায়ীদের জন্য বড় সুখবর সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নাকচ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার এইমাত্রঅন্যান্য সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নাকচ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার সিগারেটের দাম বৃদ্ধিতে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে এইমাত্রঅন্যান্য সিগারেটের দাম বৃদ্ধিতে জুলাইয়ে রাজস্ব আদায় ৪৫ শতাংশ কমেছে
অন্যান্য

ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

প্রতিবেদক:
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তামূলক বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়। 
 
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
 
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনও কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনও ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়। 
 
এই কারণে সন্দেহজনক কোনও ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনও অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন। 
 
বার্তায় আরও বলা হয়, কেউ এই ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনও প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। 
 
পাশাপাশি সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বানও জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।