মূল লেখায় যান
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, নিহত ১, আহত ২০ ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের এইমাত্রঅন্যান্য ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক এইমাত্রঅন্যান্য রাজকীয় আয়োজনে বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার এইমাত্রঅন্যান্য গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী এইমাত্রঅন্যান্য সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে ৩ মন্ত্রী জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ এইমাত্রঅন্যান্য জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ
অন্যান্য

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন

প্রতিবেদক:
যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন

রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলার মুখোমুখি হয়েছে বলে দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানান অঞ্চলটির গভর্নর মিখাইল ইয়েভরায়েভ।

গভর্নরের দাবি, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যৌথভাবে ব্যাপক এই ড্রোন হামলা প্রতিহত করেছে। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনটি ব্যক্তিগত বাড়িতে আগুন লাগে। এছাড়া কয়েকটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর হতাহতের তথ্য যাচাই করা হচ্ছিল।

এদিকে ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছে, রাতভর চালানো হামলায় ইয়ারোস্লাভলের স্লাভনেফট-ইয়ানোস তেল শোধনাগারে আগুন লাগে।

অন্যদিকে, রাশিয়ার টভার অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইগর কোরোলেভ জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কমপ্লেক্সে পড়ে ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কালিনিন জেলায় একটি বাগান সমবায়ের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৬০৫টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে কৃষ্ণ সাগরে ওডেসার দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইউক্রেনের সামরিক সরঞ্জাম বহনকারী দুটি শুকনো পণ্যবাহী জাহাজেও হামলা চালানোর দাবি করেছে মন্ত্রণালয়টি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের সামনের সারি থেকে ১ হাজার ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রাশিয়ার তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার দাবি, এসব হামলায় বাশনেফট-নোভোইল এবং স্লাভনেফট-ইয়ানোস তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি