মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা বাইরে আভিজাত্য, ভেতরে জীবাণু-রাসায়নিক! এইমাত্রঅন্যান্য বাইরে আভিজাত্য, ভেতরে জীবাণু-রাসায়নিক! বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার দেখাল ইরান এইমাত্রঅন্যান্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার দেখাল ইরান বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ এইমাত্রঅন্যান্য বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ বিশ্ববাজারে তেলের দরপতন, তবু উদ্বেগ কাটছে না এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে তেলের দরপতন, তবু উদ্বেগ কাটছে না লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত এইমাত্রঅন্যান্য লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলায় যুবদল নেতা আহত এইমাত্রঅন্যান্য বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলায় যুবদল নেতা আহত
অন্যান্য

রাষ্ট্রবিরোধী অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক:
রাষ্ট্রবিরোধী অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষককে নিয়ে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ওই প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের নামও উল্লেখ করা হয়। প্রকাশিত অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক ড. নাসির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩/৮/২০২৬এর মাঝে উক্ত কমিটি তদন্তের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করণ ও সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।