মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স এইমাত্রঅন্যান্য ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স স্ত্রীর ছবি নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য স্ত্রীর ছবি নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড ঝারিয়া-ময়মনসিংহ রেলপথ এখন চোরাচালান ও মাদক কারবারিদের ‘নিরাপদ ট্রানজিট’ এইমাত্রঅন্যান্য ঝারিয়া-ময়মনসিংহ রেলপথ এখন চোরাচালান ও মাদক কারবারিদের ‘নিরাপদ ট্রানজিট’ নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রাশেদ খান এইমাত্রঅন্যান্য সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রাশেদ খান শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী এইমাত্রঅন্যান্য শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু এইমাত্রঅন্যান্য রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু
খেলা

অস্ট্রিয়ার বিপক্ষেই মর্যাদার ৩ বিশ্বকাপ রেকর্ড ভাঙতে পারেন মেসি

প্রতিবেদক: বাংলা ব্রিফ
অস্ট্রিয়ার বিপক্ষেই মর্যাদার ৩ বিশ্বকাপ রেকর্ড ভাঙতে পারেন মেসি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই এসেছে তার পা থেকে। সেই পারফরম্যান্সে শুধু শিরোপাধারীদের দারুণ সূচনাই হয়নি, বিশ্বকাপ ইতিহাসের তিনটি বড় রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির সামনে থাকা প্রথম রেকর্ডটি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন মেসি।

দ্বিতীয় রেকর্ডটিও ক্লোসার দখলে থাকা। আলজেরিয়াকে হারানোর মাধ্যমে বিশ্বকাপে মেসির জয়সংখ্যা হয়েছে ১৬, যা ক্লোসার সমান। গ্রুপ পর্বের পরের ম্যাচে আর্জেন্টিনা জিতলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যাবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

তৃতীয় রেকর্ডটি আরও বিশেষ। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলের তালিকায় এখন যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনো। আলজেরিয়ার বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে নিজের পঞ্চম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে আবারও দূরপাল্লার কোনো শট জালে জড়াতে পারলে এককভাবে এই রেকর্ডের মালিক হবেন তিনি।

রিভেলিনো তার পাঁচটি গোল করেছিলেন ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে। চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ার ও পূর্ব জার্মানির বিপক্ষে দূরপাল্লার শটে গোল করে তিনি এই কীর্তি গড়েছিলেন, যা কয়েক দশক ধরে অক্ষত ছিল।

অন্যদিকে মেসির দীর্ঘপাল্লার গোলগুলো এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে। ২০১৪ সালে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ সালে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন।

তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস।