মূল লেখায় যান
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এইমাত্রঅন্যান্য বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা এইমাত্রঅন্যান্য ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন এইমাত্রঅন্যান্য বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির এইমাত্রঅন্যান্য জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি এইমাত্রঅন্যান্য রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
অন্যান্য

জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি বর্জন ইবি ছাত্রদলের

প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি বর্জন ইবি ছাত্রদলের

বিএনপিপন্থী উপাচার্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রশাসনের সকল কর্মসূচি বর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (৫ আগস্ট) সকালে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়নি তারা।

এমনকি উপাচার্য ও প্রক্টরসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা একাধিকবার তাদেরকে ফোন করে ডাকলেও সাড়া দেয়নি ছাত্রদলের নেতৃবৃন্দ। এদিকে প্রশাসনের আয়োজনে অন্যান্যরা যুক্ত হলেও শাখা ছাত্রদলের উপস্থিত না হওয়ার বিষয়টি নিয়ে ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়েছে। তবে ছাত্রদলের নেতৃবৃন্দ বলছেন, নিজস্ব আয়োজনের মাধ্যমে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করায় প্রশাসনের আয়োজনে অংশ নেয়নি তারা।

জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে শাখা ছাত্রদলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে নতুন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের। তারা যতবারই উপাচার্যের কাছে কোনো দাবি নিয়ে গেছে ততবারই তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন উপাচার্য। সর্বশেষ গত সোমবার ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের ঘনিষ্ঠ এক কর্মকর্তার পদায়নের বিষয় নিয়ে গেলে সেটি নাকচ করে তাদের সঙ্গে একই আচরণ করেন উপাচার্য। এতে রাগান্বিত হয়ে গালিগালাজ করে উপাচার্য কার্যালয় ছাড়েন নেতৃবৃন্দ। এর প্রেক্ষিতে প্রশাসনকে চাপে ফেলতে আজকের আয়োজন বর্জন করেন তারা। তবে নিজস্বভাবে র‌্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটি পালন করেছে সংগঠনটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, আমরা যতবারই উপাচার্যের সঙ্গে দেখা করেছি তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এককথায় তিনি ছাত্রদলকে গণনায়ই ধরেন না। এজন্য আমরা আজকের অনুষ্ঠানে অংশ নেয়নি।

সংগঠনটির শাখা আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, আমাদের নিজস্ব কর্মসূচি থাকায় আমরা প্রশাসনের প্রোগ্রামে অংশ নেইনি। এ বিষয়ে জিজ্ঞেস করলে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।